Special News Special Reports State

ফুটবল ময়দানে একসঙ্গে রোনাল্ডিনহো-অভিষেক, উন্মাদনা তুঙ্গে

0
(0)

খবর লাইভ : পুজোর মুখে আনন্দে মাতোয়ারা বাঙালি। ঢাকের শব্দে যখন কানের শান্তি খুঁজছে সাধারণ মানুষ সেই সময় মনের সুখের চাবিকাঠি নিয়ে কলকাতায় হাজির হয়েছেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোনাল্ডিনহো। তাঁর আগমনে ফুটবলপ্রেমী বাঙালি আনন্দে গদ গদ। ডায়মন্ডহারবার এফসি ও শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মধ্যে একটি ম্যাচের আয়োজন হয়েছিল বাটানগরের বাটা স্টেডিয়ামে। আর এই ম্যাচ দেখার জন্যই উপস্থিত হয়েছিলেন ব্রাজিলের এই ফুটবল তারকা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়।

মাঠে উপস্থিত ফুটবলারদের সঙ্গে হাত মেলান তিনি। রোনাল্ডিনহোর সঙ্গে কিছু মুহূর্তে ফ্রেমবন্দি হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালো টিশার্ট মাথায় টুপি আর গলায় চেন, স্বমহিমায় ছিলেন রোনাল্ডিনহো। অন্যদিকে, কালো টিশার্টে ক্যাজুয়াল লুকে দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে।

আরও পড়ুনঃ রুজিরা মামলায় সংবাদমাধ্যম এবং ইডির পরিধি বেঁধে দিল হাই কোর্ট

মাছ-ভাত আর ফুটবল-বাংলা এবং বাঙালির আবেগ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ব্যতিক্রমী নন। তাঁর উদ্যোগে বছরভর একাধিক স্পোর্টস ইভেন্টের আয়োজন হয়। সেক্ষেত্রে বিশ্বকাপজয়ী এই ফুটবল তারকাকে সামনে পেয়ে উচ্ছ্বসিত অভিষেকও।
এদিন দুপুরে মহেশতলার বাটা স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ‍্যোপাধায়ের ক্লাব ডায়মন্ড হারবার ফুটবল ক্লাবের একটি ফ্রেন্ডলি ম‍্যাচে অংশগ্রহণ করেন রোনাল্ডিনহো। এই ম‍্যাচে ডিএইচএফসি সামনে ছিল মন্ত্রী সুজিত বসুর শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এই ম‍্যাচে ১-০ গোলে জয় পায় ডিএইচএফসি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *