International Special News Special Reports

হাতে মাত্র তিন ঘণ্টা সময়, গাজাবাসীকে নিরাপদ স্থানে সরে যেতে বলল ইজরায়েল

0
(0)

খবর লাইভ : গাজার বাসিন্দাদের ২৪ ঘণ্টার মধ্যে এলাকা ছেড়ে দিতে বলেছিল ইজরায়েল। রাষ্ট্রপুঞ্জের তরফে এই নির্দেশের বিরোধিতা করা হয়েছিল। তাদের মুখপাত্র স্টেফান ডুজারিক একটি বিবৃতিতে বলেছিলেন, “রাষ্ট্রপুঞ্জ মনে করে যে, এই ধরনের পদক্ষেপে বিধ্বংসী পরিণতিই ঘটবে।” প্রসঙ্গত, গাজার উত্তরাংশের হাসপাতালগুলি থেকে যে ভাবে মুমূর্ষু রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, তার নিন্দা করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-ও।

এবার হাতে মাত্র তিন ঘণ্টা সময়। তার মধ্যেই গাজা ভূখণ্ডের তুলনামূলক নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সেখানকার বাসিন্দাদের অনুরোধ জানাল ইজরায়েলের সেনা। কার্যত গাজাবাসীকে প্রাণ হাতে নিয়ে পালিয়ে যাওয়ার জন্য সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

ইজ়রায়েলি ডিফেন্স ফোর্সের তরফে রবিবার বলা হয়,গাজা ভূখণ্ডের বাসিন্দা এবং উত্তর গাজ়ার বাসিন্দাদের আমরা আগেই অনুরোধ করেছিলাম যে, নিরাপত্তার কারণেই আপনারা দক্ষিণ দিকে সরে যান। আমরা এখন জানাতে চাই যে, সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত আমরা ওই অঞ্চলে কোনও দমনমূলক পদক্ষেপ করব না।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *