Special News Special Reports State

মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শককে ২ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

0
(0)

খবর লাইভ : অমানবিক মুর্শিদাবাদের জেলা স্কুল পরিদর্শক। পদ থেকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের সুপারিশ করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।মঙ্গলবার তিনি বলেন, জেলা স্কুল পরিদর্শক অন্য দফতরে চাকরি করতে পারেন, কিন্তু ওই পদে থাকার যোগ্য নন। প্রসঙ্গত, ২০২২ সালে সন্তানের অসুস্থতার জন্য বদলির আবেদন জানান মুর্শিদাবাদের বালি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা বনানী ঘোষ। যদিও তাঁর আবেদন মঞ্জুর করেননি জেলা স্কুল পরিদর্শক। জেলা স্কুল পরিদর্শকের দাখিল করা রিপোর্টে অখুশি আদালত।

আরও পড়ুনঃ ভিসা পেতে দেরি হওয়ায় হতাশ পিসিবি কর্তারা, কেন এত দেরি?

তিন সপ্তাহের মধ্যে বনানী ঘোষকে বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ দেওয়া হয়েছে। ৫ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আবেদনকারী শিক্ষিকা বনানী ঘোষের আইনজীবী উজ্জ্বল রায় জানান, ওই শিক্ষিকার সন্তান Duchene Muscular Dystrophy নামের মাংসপেশীর বিরল রোগে আক্রান্ত। যে রোগে ধীরেধীরে মাংসপেশী শিথিল হয়ে পড়ে, ফলে হার্ট এবং ফুসফুসের উপর তা প্রাণঘাতী প্রভাব ফেলে। অথচ স্কুল পরিদর্শকের রিপোর্টে এই বিষয়টিই ঠিক ভাবে উল্লিখিত নয়। যা নিয়ে বেজায় ক্ষোভপ্রকাশ করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *