Special News Special Reports State

ইউজিসির একাধিক প্রশ্নের মুখে যাদবপুর বিশ্ববিদ্যালয়

0
(0)

খবর লাইভ : ইউজিসি-র নিয়ম অনুযায়ী প্রত্যেক বিশ্ববিদ্যালয়ে একটি করে র‌্যাগিং-বিরোধী কমিটি থাকা আবশ্যিক। যাদবপুরে সেই কমিটি ছিল কি না, থাকলে তার কী ভূমিকা, কমিটিতে কে কে ছিলেন, জানতে চাওয়া হয়েছে ইউজিসি-র তরফে।

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর একগুচ্ছ প্রশ্নের মুখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবারেই ইউজিসি-র চার সদস্যের একটি প্রতিনিধি দল যাদবপুরে এসেছেন। তাঁরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে একটি বৈঠক করেন। সূত্রের খবর, সেখানেই ইউজিসি-র একাধিক প্রশ্নের মুখোমুখি হতে হয় কর্তৃপক্ষকে।
এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রদের হস্টেলের জন্য কী বন্দোবস্ত করেছেন কর্তৃপক্ষ, জানতে চায় ইউজিসি। প্রথম বর্ষের ছাত্রদের আলাদা হস্টেলে কেন রাখা হত না? সকলের পরিবারের সঙ্গে কথা বলা হত কি? ছাত্রছাত্রীদের দিয়ে কি র‌্যাগিং-বিরোধী ফর্ম পূরণ করানো হয়? খুঁটিয়ে এ সব তথ্য জিজ্ঞাসা করেন ইউজিসি-র প্রতিনিধিরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *