games Special News Special Reports

ফের ইতিহাস গড়লেন নীরজ, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জিতলেন সোনার পদক

0
(0)

খবর লাইভ : ফের ইতিহাস গড়লেন নীরাজ চোপড়া। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতলেন তিনি। ফাইনালে জ‍্যাভলিন ছুড়লেন ৮৮.১৭ মিটার দূরে।

এদিন শুরুটা ভালো হয়নি নীরজের। ফাইনালে প্রথম থ্রোটি ফাউল করে ফেলেন নীরজ। দ্বিতীয় থ্রোতে আর ভুল করেননি। ৮৮.১৭ মিটার দূরে জ্যাভলিন ছোড়েন তিনি। নীরজের তৃতীয় থ্রোয়ের দূরত্ব ছিল ৮৬.৩২ মিটার। চতুর্থ থ্রোয়ে ৮৪.৬৪ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন নীরজ। পঞ্চম থ্রোয়ে ৮৭.৭৩ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করেন টোকিও অলিম্পিক্সে সোনার পদক জয়ী।

আরও পড়ুনঃ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন এইচএস প্রণয়

জ্যাভলিনের ফাইনালে তিন জন ভারতীয় জায়গা করে নিয়েছিলেন। নীরজ ছাড়াও ছিলেন কিশোর জেনা এবং ডিপি মানু। ফাইনালে তাঁরা শেষ করলেন পঞ্চম এবং ষষ্ঠ স্থানে। ফাইনালে প্রথম তিনটি থ্রোয়ের পর সেরা আট জনকে বেছে নেওয়া হয়। তাঁরা আরও তিনটি করে থ্রো করার সুযোগ পান। মোট ছ’টি থ্রোয়ের পরেও নীরজকে টপকাতে পারেননি কেউ। অন্যদিকে পাকিস্তানের আর্শাদ নাদীম ৮৭.৮২ মিটার দুরত্বে জ্যাভলিন থ্রো করে দ্বিতীয় স্থানে শেষ করেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *