games Special News Special Reports

বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে প্রণয়, ছিটকে গেলেন চিরাগ-সাত্ত্বিকসাইরাজ জুটি

0
(0)

খবর লাইভ : বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পৌঁছে গেলেন ভারতের এইচএস প্রণয়। ডেনমার্কের কোপেনহাগেনে আয়োজিত হওয়া বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুরন্ত ফল করলেন ভারতীয় এই শাটলার। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে প্রণয় হারালেন বিশ্বের এক নম্বর ভিক্টর অ্যাক্সেলসেনকে। ম‍্যাচের ফলাফল ১৩-২১, ২১-১৫, ২১-১৬ ।

প্রথম সেট হারলেও তারপরে দুরন্ত কামব‍্যাক করেন প্রণয়। পরের দুটি সেটে জেতেন তিনি। শেষ অবধি ১৩-২১, ২১-১৫, ২১-১৬ ফলে জেতেন ভারতের এই শাটলার। সেমিফাইনালে টুর্নামেন্টের তৃতীয় বাছাই কুনভালুট ভিদ্রিতসানের বিরুদ্ধে খেলবেন প্রণয়। প্রণয় সাফল্য পেলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে ছিটকে গেলেন ভারতীয় জুটি চিরাগ শেঠি ও সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডিকে। কোয়ার্টার ফাইনালে ডেনমার্কের কিম অ্যাস্ট্রুপ ও অ্যান্ডার্স রাসমুসেনের কাছে হারে বিশ্বের দুই নম্বর এই শাটলার জুটি। ম‍্যাচের ফলাফল ১৮-২১, ১৮-২১।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *