National Special News Special Reports

দিল্লির জি-২০ শীর্ষ বৈঠকে থাকছেন না পুতিন! কারণ ব্যাখ্যা মস্কোর

0
(0)

খবর লাইভ : আগামী ৯ এবং ১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে জি ২০-র রাষ্ট্রগোষ্ঠীর শীর্ষ সম্মেলন৷ সেই সম্মেলনে যোগ দিতে ভারতে আসবেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ক্রেমলিনের তরফে এ কথা জানানো হয়। পুতিনের না আসার প্রসঙ্গে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেছেন, ‘‘সেই সময় জরুরি সামরিক সক্রিয়তার জেরে প্রেসিডেন্ট পুতিন সশরীরে জি২০ শীর্ষ সম্মেলনে উপস্থিত থাকতে পারবেন না।’’

যদিও কূটনৈতিক মহলের একাংশ মনে করছেন, সশরীরে হাজির না থাকলেও, সম্ভবত ভার্চুয়ালি জি২০ শীর্ষ বৈঠকে যোগ দেবেন রুশ প্রেসিডেন্ট৷ বক্তৃতাও দিতে পারেন তিনি। চলতি সপ্তাহে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে ছিল ব্রিকস শীর্ষ সম্মেলন৷ সেখানেও অংশ নেননি পুতিন। তবে ‘সামরিক সক্রিয়তা’ নয়, ইউক্রেনে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং শিশুদের জোর করে স্থানান্তরিত করার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) পরোয়ানা জারি করেছে৷ সেই কারণেই গ্রেফতারি এড়াতে ব্রিকসে যাননি পুতিন৷

আরও পড়ুনঃ কাপলিং খুলে বিপত্তি! দুর্ঘটনা এড়াল ভিস্তাডোম
২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি, ইউক্রেনের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেন পুতিন৷ তার পর থেকে পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সীমান্ত পেরোননি রুশ প্রেসিডেন্ট। গত বছর নভেম্বরে ইন্দোনেশিয়ার বালিতে আয়োজিত জি২০ সম্মেলনেও যোগ দেননি তিনি৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *