Special News Special Reports State

যাদবপুরে মৃত ছাত্রের বাড়িতে তৃণমূলের প্রতিনিধি দল, বিচারের আশ্বাস

0
(0)

খবর লাইভ : নদিয়ার বগুলায় স্বপ্নদীপ কুণ্ডুর বাড়িতে গেলেন তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল।এই প্রতিনিধি দলে ছিলেন ব্রাত্য বসু, কাকলি ঘোষ দস্তিদার, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা এবং যুবনেত্রী সায়নী ঘোষ। এদিন নদিয়ায় পৌঁছে স্বপ্নদীপের পরিবারের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্যরা। দল সবসময় ওই মৃত পড়ুয়ার পরিবারের পাশে আছে সেকথা বারবার জানিয়েছেন ব্রাত্য বসু। এদিন কথা বলতে বলতে কেঁদে ফেলেন স্বপ্নদীপের মা। মাটিতে বসে তাঁকে দিতে দেখা যায় সায়নী ঘোষকে।

আরও পড়ুনঃ যাদবপুরে ধুন্ধুমার, জ্ঞান হারিয়ে হাসপাতালে ছাত্রনেত্রী রাজন্যা

যাদবপুরের ঘটনায় ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে রাজ্যের শিক্ষামন্ত্রীকে। প্রসঙ্গত, স্বপ্নদীপের মৃত্যুর পরেই তার বাবাকে ফোন করেছিলেন মুখ্যমন্ত্রী। দোষীদের শাস্তি হবেই বলে জানিয়েছিলেন তিনি। যাদবপুরের ঘটনায় তারপর থেকে তৎপর হতে দেখা গিয়েছে পুলিশকেও। এখনও পর্যন্ত এই ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ন’জন।

যাদবপুরের ক্যাম্পাসে সিকিউরিটি বাড়ানো উচিত এই উদ্দেশ্যে হাইকোর্টে মামলা দায়ের করেছেন তৃণমূল ছাত্র পরিষদের সহ সভাপতি সুদীপ রাহা। তিনি জানান, আর যাতে এভাবে কোনো মায়ের কোল খালি না হয় সে কারণেই এই মামলা করা।
পরিবারকে সমবেদনার পাশাপাশি তাঁরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টি দেখছেন। বিচার অবশ্যই হবে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *