Special News Special Reports State

যাদবপুরে রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস, দাবি পদত্যাগের

0
(0)

খবর লাইভ : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের ছাত্রমৃত্যুর ঘটনায় রাতভর ঘেরাও ডিন অফ স্টুডেন্টস। ছাত্রমৃত্যু ঘটনায় ডিন অফ স্টুডেন্টসকেই দায়ী করল ছাত্রসংগঠন। বুধবার বিকেল ৩টে থেকে পড়ুয়ারা ঘেরাও করেছেন ডিন অফ স্টুডেন্টসকে। বৃহস্পতিবারও উত্তপ্ত রয়েছে অরবিন্দ ভবনের সামনে। আন্দোলন থেকে ডিন অফ স্টুডেন্টসের পদত্যাগের দাবি তুলেছেন একাংশের পড়ুয়ারা।

গতকাল তলব পেয়েও লালবাজারে গরহাজির ছিলেন ডিন অফ স্টুডেন্টস। আজ তাঁকে আবারও নোটিশ পাঠানো হতে পারে বলে খবর। এদিকে যাদবপুরের ঘটনায় ডিন অফ স্টুডেন্টসের থেকে নথিপত্র চেয়েছে পুলিশ। ডিন অফ স্টুডেন্টসকে আবারও তলব করা হবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুনঃ নেশার আসর, র‌্যাগিং সব জানত কর্তৃপক্ষ; ব্যবস্থা নেয়নি কখনও: বিস্ফোরক সুপার

পড়ুয়াদের একাংশের অভিযোগ, বহুদি ধরে র‍্যাগিং চলছে কিন্তু কেন এর বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। এই সেই দাবিতেই এখনও ঘেরাও করে রাখা হয়েছে ডিন অফ স্টুডেন্টসকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *