Special News Special Reports State Weather

চোখ রাঙাচ্ছে ঘূর্ণাবত!তিলোত্তমায় ঝেঁপে বৃষ্টি

0
(0)

খবর লাইভ : বর্ষার মরসুম আসতেই বানভাসি পরিস্থিতি উত্তর ভারতের একাধিক রাজ্যে। তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল ও উত্তরাখণ্ডের বহু এলাকা। উত্তরবঙ্গেও ফদিনের পর দিন ভারী বৃষ্টিতে ফুঁসছে তিস্তা। তবে দক্ষিণবঙ্গে তেমনভাবে বৃষ্টি না হলেও গত শুক্রবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা -সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুদিনও ভারী থেকে অতিভারী বৃষ্টি বজায় থাকবে।

বৃষ্টির কারণে আজ ও কাল তাপমাত্রা কিছুটা কমবে। তবে ১৮ তারিখ থেকে আবার তাপমাত্রা বাড়বে দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের। উপরের দিকের পাঁচ জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।
হাওয়া অফিস বলছে, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় যা হিমালয়ের পাদদেশ দিয়ে বিস্তৃত হয়েছে৷ এরই দোসর বাংলাদেশের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত৷ হাওয়া অফিস জানাচ্ছে, এই ঘূর্ণাবর্তের জেরে গোটা দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই একধাক্কায় বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাবে৷ একনজরে দেখে নিন কোথায় কোথায় বৃষ্টি হবে-
বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । এছাড়াও বুধ ও বৃহস্পতিবার উপকূলবর্তী জেলাগুলিতে এবং পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। আজ দক্ষিণ ২৪ পরগণা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ঝেঁপে বৃষ্টি হবে। বৃহস্পতিবার তুমুল বৃষ্টি হবে পুরুলিয়া ও বাঁকুড়াতেও।

আরও পড়ুনঃ যাদবপুরকাণ্ডে রাজভবনে জরুরি বৈঠক!
উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে। রবিবার ফের বাড়বে বৃষ্টি

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *