International Special News Special Reports

স্বাধীনতা দিবসের দিনেই ভারতীয় দূতাবাসের সামনে হামলার ছক খালিস্তান গোষ্ঠীর

0
(0)

খবর লাইভ : কানাডায় খালিস্তানিপন্থীদের বিক্ষোভ লেগেই রয়েছে। এদিকে ঠিক স্বাধীনতা দিবসের প্রাক্কালে ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের সামনে হামলার ছক কষেছে খালিস্তানপন্থীরা। গোপন সূত্রে এই খবর পেয়েই মঙ্গলবার রাত অর্থ্যাৎ আমেরিকায় সোমবার থেকে নিরাপত্তা বাড়ানো হয়েছে সেখানে।

গত মার্চ মাসেও ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসের সামনে খলিস্তানপন্থীদের বিক্ষোভ হয়েছিল। আমেরিকার সিক্রেট সার্ভিস খবর, খালিস্তান নেতা অমৃতপাল সিংহের সমর্থনে খালিস্তানি পতাকা ওড়াতে জড়ো হয়েছিলেন তাঁরা। ওয়াশিংটনের বিভিন্ন প্রান্ত থেকে হাজির হয়েছিলেন ওই খালিস্তানপন্থীরা। ইংরেজি এবং পাঞ্জাবি ভাষায় ভারতের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য করেছিলেন। পাশাপাশি পাঞ্জাব পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে স্লোগান দিয়েছিলেন তাঁরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *