খবর লাইভ : যাদবপুরে পড়ুয়া মৃত্যুর ঘটনায় মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বেহালায় গোটা ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘ওটা আতঙ্কপুর হয়ে গেছে। এই জন্য আমি যাদবপুরে যেতে চাই না।’
মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ছেলেটির বাবা মা অনেক স্বপ্ন নিয়ে নামকরণ করেছিলেন। ওঁর বাবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। ওর বাবা বলেছে বিচার চায়। ওর বাবা ফোনে বলেছে ও খুব কাঁদত বলত খুব অত্যাচার হয়েছে। কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আমার ছেলেকে অত্যাচার করে উপর থেকে ছুঁড়ে ফেলে দেবে। আমি এর বিচার চাই।
আরও পড়ুনঃ কেন্দ্রের বরাদ্দ টাকা সরাসরি রাজ্যের হাতে নয়, জমা থাকবে রিজার্ভ ব্যাঙ্কে
মুখ্যমন্ত্রী বলেন, এরা কারা? এরা মাক্সসবাদী। এখন বিজেপি, কখনও কংগ্রেসের সঙ্গে ঘর করছে। তৃণমূল ওদের এক নম্বর শত্রু। ওদের লজ্জা, আবেগ, বিবেক বলে কিছু নেই।আমি যাব ঠিক করেছিলাম। কিন্তু আমি যাব না।” ”
মুখ্যমন্ত্রী আরও বলেন, “ছেলেটি একটি মাদুলি পড়েছিল। ওটাও খোলানো হয়েছে। মানে ওদের জমিদারি। ওখানে পুলিশ ঢুকতে দেয় না। সিসিটিভি লাগাতে দেয় না। ব়্যাগিং করে ছেলেমেয়েদের উপরে। একটা আতঙ্কপুর হয়ে গেছে। আমি এতে মর্মাহত, দুঃখিত। আমি যাদবপুরে যেতে চাই না। কারণ, পড়াশুনা ভাল হতে পারে। শুধু পড়াশুনায় ভাল হলে মানুষ মানুষ হয় না। যদি বিবেক না থাকে।”




