games Special News Special Reports

ফের বার্সেলোনায় ফিরতে চাইছেন নেইমার!

0
(0)

খবর লাইভ : সময়টা ভালো যাচ্ছে না পিএসজির। কিছুদিন আগে ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি। যোগ দিয়েছেন ইন্টার মায়ামিতে। কয়েকদিন আগে পিএসজি ছাড়তে চেয়ে চিঠি দিয়েছেন কিলিয়ান এমবাপেও। আর এবার পিএসজি ছাড়তে চাইলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। সূত্রের খবর, এই ট্রান্সফার উইন্ডোতেই দলবদল করতে চান তিনি। ফিরতে চান তাঁর পুরোনো ক্লাব এফসি বার্সেলোনাতে।

২০১৭ সালে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন নেইমার। প্যারিসের এই ক্লাবটিতে ছ’বছর ধরে খেলছেন ব্রাজিলীয় তারকা। তবে এক ফরাসি সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে যে, এবারের দলবদলের মরশুম শেষ হওয়ার আগেই তিনি পিএসজি ছাড়তে চাইছেন। কারণ হিসাবে জানা যাচ্ছে, গত মে মাসে পিএসজি সমর্থকেরা যে ভাবে বাড়ি ঘিরে বিদ্রুপ করেছিলেন, তা ভাল লাগেনি নেইমারের। জানা যাচ্ছে, পিএসজি ছেড়ে বার্সায় যোগ দিতে চাইছেন তিনি। তবে সূত্রের খবর, বার্সা কোচ জাভির পরিকল্পনায় নেই নেইমার। কিন্তু বার্সেলোনা সভাপতি লাপোর্তা চান নেইমার ফিরে আসুক তাঁর প্রিয় ফুটবল ক্লাবে।

একদিকে ক্লাব ছাড়তে চাইছেন কিলিয়ান এমবাপেও। এমবাপেকে পিএসজি পক্ষ থেকে নতুন প্রস্তাব দেওয়া হলেও তাতে রাজি হননি ফ্রান্সের তারকা ফুটবলার। পিএসজি এবং এমবাপের সম্পর্ক ইদানিং সংবাদের শিরোনামে। জানা যাচ্ছে, এমবাপে এখন অনুশীলন করছেন ক্লাবের অতিরিক্ত ফুটবলারদের সঙ্গে। তাকে প্রথম দলের সঙ্গে অনুশীলন করতে দেওয়া হচ্ছে না। আর এতেই ক্ষুব্ধ এমবাপে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *