Special News Special Reports State

অবিরাম ধারায় আজ ভিজবে তিলোত্তমা

0
(0)

খবর লাইভ :পূর্বাভাস মতো সপ্তাহের শুরুতেই সকাল থেকেই মুখভার আকাশের।দেখা মেলেনি সূর্যের। কখনও ঝিরঝিরে কখনও আবার মুষলধারে একনাগাড়ে বৃষ্টি হয়েই চলেছে উত্তর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। দফায় দফায় ভিজেছে শহর কলকাতাও।হাওয়া অফিসের তরফে সোম ও মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, সোমবার প্রায় সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির জেরে তাপমাত্রাও বেশ অনেকটাই কমবে। সোমবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। রবিবারও রোদের দেখা মেলেনি। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৯১ থেকে ৯৪ শতাংশ। বৃষ্টি হয়েছে ১৫ দশমিক ৩ মিলিমিটার।

আরও পড়ুনঃ স্বাস্থ্যের উন্নতি, ‘রাইলস টিউব’ ছাড়াই স্যুপ খেলেন বুদ্ধদেব 
দক্ষিণবঙ্গের ৭ জেলায় আগামী ২ দিন চলবে ভারী বৃষ্টি। উত্তর ২৪ পরগণা, নদীয়া, মুর্শিদাবাদ, বীরভূম, দুই বর্ধমানে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে মৎস্যজীবীদের নিষেধ করা হয়েছে সমুদ্রে যেতে।
উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে চলবে ভারী বৃষ্টির দাপট। তবে মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পাশাপাশি পার্বত্য এলাকাগুলিতে ধসের আশঙ্কার কথাও শুনিয়েছে আবহাওয়া দফতর।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *