National Special News Special Reports

সুরাত আদালতের রায়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের, সাংসদ পদ ফিরে পেতে পারেন রাহুল

0
(0)

খবর লাইভ : ‘সত্যমেব জয়তে’— রাহুল গান্ধীর সুপ্রিম-স্বস্তি মেলায় প্রথম প্রতিক্রিয়া কংগ্রেসের। মোদি পদবি অবমাননা মামলায় সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিচারপতি আরএস গাভাই এবং বিচারপতি পিকে মিশ্রের বেঞ্চ শুক্রবার রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে কেরলের ওয়েনাড়ের সাংসদ পদ থেকে যে রাহুলকে বরখাস্ত করা হয়েছিল, তাও ফিরে পাওয়ার সম্ভাবনা তৈরি হল।

আরও পড়ুনঃ বেহালার দুর্ঘটনায় ছাত্রের মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, রিপোর্ট তলব নবান্ন-স্কুল শিক্ষা দফতরের 

শুক্রবার রাহুলের দু’বছরের জেলের সাজার উপর স্থগিতাদেশ দিয়েছে। ফলে এ সংক্রান্ত সুরাত আদালতের রায় আপাতত কার্যকর হচ্ছে না। সেই সঙ্গে ওয়েনাড়ের বরখাস্ত সাংসদ রাহুলের পদ ফিরে পাওয়ার সম্ভবনাও তৈরি হল। ‘অপরাধমূলক মানহানি’ মামলায় দোষী সাব্যস্ত রাহুলের দু’বছর জেলের যে সাজা গত ২৩ মার্চ সুরাত ম্যাজিস্ট্রেট আদালত দিয়েছিল, তার উপর স্থগিতাদেশ চেয়ে রাহুলের আবেদন গত ৭ জুলাই খারিজ করে দিয়েছিল গুজরাত হাই কোর্টের বিচারপতি হেমন্ত প্রচ্ছকের বেঞ্চ। গুজরাত হাই কোর্টের আগে সুরাতের দায়রা আদালতও সাজার রায় বহাল রেখেছিল। সেই সাজার রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে ১৭ জুলাই রাহুলের আইনজীবী শীর্ষ আদালতে আবেদন জানিয়েছিলেন।
আইনজীবীদের একাংশ মনে করেছেন, শীর্ষ আদালত সুরাত ম্যাজিস্ট্রেট কোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দেওয়ায় সাংসদ পদ ফিরে পেতে পারেন রাহুল।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *