খবর লাইভ : ফের ওড়িশায় ট্রেন দুর্ঘটনার আতঙ্ক। মঙ্গলবার দুপুরে বেহেরামপুর স্টেশনে সেকেন্দ্রাবাদ-আগরতলা এক্সপ্রেসের ধোঁয়া দেখা যায়। বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার টাটকা স্মৃতিতে ধোঁয়া দেখে রেলকর্মী ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দেখা যায় এসি কোচে আগুন লাগে। তবে অল্প অবস্থাতেই সেটিকে নিভিয়ে ফেলেন রেলকর্মীরা। তবে আতঙ্কে কামরা ছেড়ে প্লাটফর্মে নেমে যান যাত্রীরা। ধোঁয়া দেখে অন্য যাত্রীদের মধ্যেও আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এলে বেহেরামপুর স্টেশন ছাড়ে আগরতলা সেকেন্দ্রাবাদ-এক্সপ্রেস।




