Special News Special Reports State

বীরভূমে আরও ১৪ কর্মীকে সাসপেন্ড করল তৃণমূল

0
(0)

খবর লাইভ : দলের তরফে ঠিক করে দেওয়া প্রার্থীকে কেউ মেনে না নিলে তার বিরুদ্ধে কড়া পদক্ষেপের বার্তা আগেই দিয়েছিলেন তৃণমূলে সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরেও দেখা যায়, রাজ্য জুড়ে বহু আসনে ‘গোঁজ’ হয়ে দাঁড়ান টিকিট না পাওয়া তৃণমূল নেতানেত্রীরা। শুক্রবার সকালে বোলপুরের দলীয় কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এ রকম ১৪ জন ‘বিক্ষুব্ধ’কে সাসপেন্ড করার বিষয়টি জানিয়ে দেন জেলা কোর কমিটির আহ্বায়ক তথা বিকাশ রায়চৌধুরী ও লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। যাঁদের সাসপেন্ড করা হয়েছে, তাঁরা রাজনগর, খয়রাশোল, দুবরাজপুর, সিউড়ি-১, রামপুরহাট-১ এবং নলহাটি-২ ব্লকের কর্মী।

আরও পড়ুনঃ বাদল অধিবেশনেই অভিন্ন দেওয়ানি বিধি? সিদ্ধান্ত সোমবার

শুক্রবার সাংবাদিক বৈঠকে বিকাশ বলেন, ‘‘এঁদের সতর্ক করা হয়েছিল। কিন্তু সেই সতর্কবার্তা অমান্য করায় দলের তরফে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। আজ থেকে এঁদের দলের প্রতি কোন দায়-দায়িত্ব আমরা দিচ্ছি না।” নির্দল প্রার্থীরা যদি জয়ী হন, তা হলে তাঁদের দলে ফেরানো হবে কি না সেই প্রশ্নের উত্তরে অভিজিৎ বলেন, “এমন কোনও কথা আমরা দিতে পারছি না। তবে এটুকু বলতে পারি, দলের সঙ্গে তাঁদের আর কোনও সম্পর্ক থাকবে না। এই তালিকায় নতুন-পুরনো সব কর্মীই থাকতে পারেন, কিন্তু দলের শৃঙ্খলার ঊর্ধ্বে নন কেউ।’’
দলীয় নির্দেশ অমান্য করে নির্দল প্রার্থী হিসেবে পঞ্চায়েত ভোটে লড়লে বা সেই প্রার্থীদের সমর্থনে কাজ করলে যে কড়া পদক্ষেপ করা হবে, তা আগেই জানিয়েছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *