International Special News Special Reports

বন্যায় বিপর্যস্ত পাকিস্তান-আফগানিস্তান, মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে

0
(0)

খবর লাইভ : প্রাকৃতিক বিপর্যয়ে (Natural Calamity) বিধস্ত ভারতের দুই পড়শি দেশ পাকিস্তান এবং আফগানিস্তান (Pakistan-Afghanisthan)। টানা বৃষ্টিতে জলের তলায় পাকিস্তানের অধিকাংশ প্রদেশ। পাশাপাশি হরপা বানে বিপর্যস্ত আফগানিস্তানও। এই বিপর্যয়ের পাকিস্তানে ইতিমধ্যে মৃত্যু হয়েছে প্রায় হাজার জনের। ক্ষতিগ্রস্ত ৩ কোটিরও বেশি মানুষ। আগামী কয়েক দিন বৃষ্টির (Rainfall) পূর্বাভাস দিয়েছে সে দেশের হাওয়া অফিস।

আরও পড়ুনঃ সিবিআইয়ের হাতে আটক অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলর বিশ্বজ্যোতি

সংবাদ মাধ্যম সূত্রে খবর, কয়েকদিন ধরেই পাকিস্তানে চলছে অবিরাম বৃষ্টির জেরে প্রায় ৩ কোটি ৩০ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত। মৃত্যু প্রায় হাজার ছুঁইছুঁই। বিপর্যয়ের গুরুত্ব বিবেচনা করে জরুরি অবস্থা জারি হয়েছে পাকিস্তানে। সেনাবাহিনীকেও প্রস্তুত থাকতে নির্দেশ পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। পাকিস্তান বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর, বন্যায় ৩ হাজার কিলোমিটারের বেশি রাস্তার ক্ষতিগ্রস্ত। ভেসে গিয়েছে শতাধিক ব্রিজ। অন্তত সাত লক্ষ বাড়ি বন্যার জলে হয় ভেঙেছে, নয়তো ভেসে গিয়েছে।

পাকিস্তানের একাধিক সংবাদপত্রের দাবি, দেশের অন্তত অর্ধেক এই মুহূর্তে জলের তলায়। বন্যা সবচেয়ে ভয়ঙ্কর রূপ নিয়েছে খাইবার পাখতুনখাওয়া, বালুচিস্তান এবং সিন্ধ প্রদেশে। এদিকে, কয়েক সপ্তাহের টানা বৃষ্টি ও হড়পা বানে বিধ্বস্ত আফগানিস্তানও। চলতি মাসের শুরুতে প্রবল বর্ষণের পর বন্যা পরিস্থিতিতে মৃত্যুর সংখ্যা ২০০ ছুঁয়েছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সাহায্য চেয়েছে তালিবান সরকার।

তালিবান মুখপাত্র জানান, পূর্ব আফগানিস্তানে বন্যার কারণে ১৮০ জনেরও বেশি মানুষ মারা গিয়েছেন। কয়েক হাজার গবাদি পশুরও মৃত্যু হয়েছে। ধ্বংস হয়েছে তিন হাজারেরও বেশি বাড়ি। দেশে অর্থনৈতিক ও মানবিক সঙ্কটের আবহে বন্যা পরিস্থিতির কারণে সমস্যা আরও বেড়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *