Special News Special Reports State

১১ বিশ্ববিবিদ্যালয়ে রাজ্যপালের উপাচার্য নিয়োগ বৈধ, জানাল হাইকোর্ট

0
(0)

খবর লাইভ : রাজ্যের ১১ বিশ্ববিবিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই নিয়োগ নিয়ে রাজ্য রাজ্যপাল বিরোধ চরমে ওঠে। জানাল হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বুধবার জানিয়ে দিল রাজ্যপালের উপাচার্য নিয়োগের সিদ্ধান্ত বৈধ।

‘রাজ্যের সঙ্গে আলোচনা না করেই এই নিয়োগ’, অভিযোগ তুলে মামলা দায়ের করেছিল রাজ্য। ১১ উপাচার্যের বেতন-সহ অন্যান্য সুযোগ সুবিধা বন্ধ করে দেয় রাজ্য। অবিলম্বে ১১ উপাচার্যের বেতন চালুর নির্দেশ ডিভিশন বেঞ্চের।

আরও পড়ুনঃ আষাঢ়ে মেঘের ঘনঘটা, রাতভর বৃষ্টির পর আজ দিনভরও বৃষ্টি?
এদিন আদালত নির্দেশ দিয়েছে, উপাচার্য নিয়োগের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের আচার্য তথা রাজ্যপালের সিদ্ধান্ত বৈধ। তিনি যে অস্থায়ী উপাচার্যদের নিয়োগ করেছেন, রাজ্যকে তাঁদের বেতন এবং অন্যান্য সুযোগসুবিধা দিতে হবে।
উল্লেখ্য, রাজ্যের ১১টি বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়, বর্ধমান বিশ্ববিদ্যালয়, সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সিধো-কানহো-বিরসা বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়, বাঁকুড়া বিশ্ববিদ্যালয়, বাবাসাহেব অম্বেদকর এডুকেশন বিশ্ববিদ্যালয়, ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয় এবং দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *