International Special News Special Reports

ঘাড়ে নিশ্বাস ফেলছে ওয়াগনার বাহিনী! ‘বিশ্বাসঘাতক’ প্রিগোজিন গদি ওল্টাবেন পুতিনের?

0
(0)

খবর লাইভ : ট্যাঙ্ক এবং সাঁজোয়া গাড়ি নিয়ে প্রায় ২০ হাজার ওয়াগনার যোদ্ধা মস্কো দখলের অভিযানে নেমেছে বলে প্রকাশিত একাধিক খবরের দাবি। এই পরিস্থিতিতে তাদের রুখতে রুশ ‘চপার’ ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। এমনকি ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি সত্ত্বেও আকাশপথে হামলা চালানো হচ্ছে। প্রেসিডেন্ট পুতিন শনিবার জাতির উদ্দেশে ভাষণে বলেছেন, ‘‘বিশ্বাসঘাতকেরা সমুচিত জবাব পাবে।’’

আরও পড়ুনঃ ফের ভূস্বর্গে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা! চলছে গুলির লড়াই

ওয়াগনার বাহিনীকে রুখতে রুশ ‘চপার’ ধারাবাহিক আক্রমণ চালাচ্ছে। এমনকি ঘনবসতিপূর্ণ এলাকায় সাধারণ নাগরিকদের প্রাণহানির ঝুঁকি সত্ত্বেও আকাশপথে হামলা চালানো হচ্ছে।

এর আগে ওয়াগনার বাহিনী শুক্রবার ইউক্রেন সীমান্ত লাগোয়া রোস্তভ-অন-ডন শহরের দখল নিয়েছিল। ওই এলাকা থেকে মস্কোর দূরত্ব প্রায় হাজার কিলোমিটার। এর পর মস্কোর দিকে আরও কয়েকশো কিলোমিটার এগিয়ে গিয়েছে তারা।

প্রিগোজিন শনিবার অডিয়ো-বার্তায় দাবি করেন, রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে তাঁদের অভিযান চলবে। রুশ সেনা ইউক্রেনে ওয়াগনার যোদ্ধাদের উপর হামলা চালাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *