National Special News Special Reports

ভয়াবহ! তেলেঙ্গানায় মর্মান্তিক পরিণতি তরুণীর

0
(0)

খবর লাইভ : ফের সংবাদ শিরোনামে উঠে এল তেলেঙ্গানা। এবার এক যুবতীর নৃশংস হত্যাকাণ্ড দেখে শিউরে উঠছে গোটা দেশ। স্ত্রু ড্রাইভার দিয়ে যুবতীর চোখ গেলে তাঁকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ। পরে মৃত্যু সুনিশ্চিত করতে কাটা হয় যুবতীর গলার নলিও। জানা গিয়েছে যুবতীর নাম জিট্টু সিরিশা, বয়স মাত্র ১৯ বছর। বাড়ির কাছের নির্জন এলাকায় একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে দেহ। তবে কে বা কারা যুবতীকে হত্যা করল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানার ভিকারাবাদ জেলার কালাপুর গ্রামে। বাড়ির কাছেই এলাকার একটি পুকুর থেকে উদ্ধার হয়েছে যুবতীর দেহ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, গত ১০ জুন, শনিবার রাত ১১টা নাগাদ কোনও কারণে বাড়ি থেকে বেরিয়েছিলেন যুবতী। তারপর থেকে আর বাড়ি ফেরেননি। সোমবার স্থানীয়রা দেখেন পুকুরে ভাসছে যুবতীর ক্ষতবিক্ষত মৃতদেহ। দ্রুত খবর দেওয়া হয় নিকটবর্তী থানায়। পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, যুবতীর দুই চোখে স্ক্রু ড্রাইভার দিয়ে কোপানো হয়েছে। এরপর মৃত্যু সুনিশ্চিত করতে গলার নলি কেটে হত্যা করা হয়েছে।

এদিকে যুবতীর মৃত্যুকে কেন্দ্র করে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি এলাকায়। তবে কেন এত নৃশংসভাবে যুবতীকে প্রাণে মারা হল তা নিয়ে ধন্ধে পুলিশ। সমস্ত দিকটাই খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে যুবতীর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে আসার পরই আসল তথ্য সামনে আসবে বলে মত পুলিশের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *