games Special News Special Reports

ধরাশায়ী ভারতের টপ অর্ডার, টেস্ট চ্যাম্পিয়নশিপে চালকের আসনে অস্ট্রেলিয়া

0
(0)

খবর লাইভ : ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনের শেষে ম্যাচের রাশ পুরোপুরি অস্ট্রেলিয়ার হাতে। অজিদের প্রথম ইনিংসে দেওয় ৪৬৯ রানের বিশাল রান তাড়া করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতের স্কোর ১৫১ রান।

৩২৭ রানে ৩ উইকেট থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু হয় ওভালে। দিনের শুরুটা ভালই করেছিলেন হেড-স্মিথ জুটি। নিজের শতরান পূরণ করেন স্টিভ স্মিথ। টেস্ট কেরিয়ারে এটি স্মিথের ৩১ নম্বর শতরান। নিজের ১৫০ রান পূরণ করেন ট্রেভিস হেড।

আরও পড়ুনঃ আজ থেকেই লাগু নির্বাচনবিধি, ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট
এরপর নিয়মিত ব্যবধানে লাগাতার উইকেট পড়তে থাকে অস্ট্রেলিয়ার। ১৬৩ রানে আউট হন হেড ও ১২১ রানে সাজঘরে ফেরেন স্মিথ। তারপর অ্যালেক্স ক্যারের ৪৮ রান ছাড়া কেউ বড় রান করতে পারেনি। ৪৬৯ রানঅলআট হয় অজিরা। ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন মহম্মদ সিরাজ।
৪৬৯ রান তাড়া করতে নেমে ওপেনিং জুটিতে ৩০ রানের পার্টনারশিপ গড়ে রোহিত শর্মা ও শুভমান গিল। পর প্রথম উইকেট পড়ে ভারতের। ১৫ রান করে প্যাট কামিন্সের বলে আউট হন রোহিত। এরপর ৩০ রানেই দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ১৩ রান করে স্কট বোল্যান্ডের শিকার হন শুভমান গিল।
এরপর ভারতীয় টপ অর্ডারের কোনও ব্যাটারই বড় রান করতে পারেনি। চেষ্টা করলেও প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, স্কট বল্যান্ড, ক্যামেরন গ্রিনদের আগুনে বোলিংয়ের সামনে তাসের ঘরের মত ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি, চেতেশ্বর পুজারা সকলেই ব্যর্থ হন।
এরপর ভারতীয় দলের ইনিংসের রাশ কিছুটা ধরেন রবীন্দ্র জাদেজা ও অজিঙ্কে রাহানে। আক্রমণাত্মক ব্যাটিং করেন জাদেজা। ঠান্ডা মাথায় তাকে সঙ্গ দেন অজিঙ্কে রাহানে। অর্ধশতরানের পার্টনারশিপও করেন দুজন। ৭১ রান জুটিতে যোগ করার পর ১৪২ রানে পঞ্চম উইকেট পড়ে ভারতের। ৪৮ রান করে ন্যাথান লায়নের শিকার হন জাদেজা।
দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ১৫১ রানে ৫ উইকেট। ২৯ রানে অপরাজিত রয়েছেন অজিঙ্কে রাহানে ও ৫ রানে অপরাজিত রয়েছেন কেএস ভরত। অস্ট্রেলিয়ার বোলিং লাইনে সকলেই একটি করে উইকেট নিয়েছেন। তৃতীয় দিনে কোনও মিরাকলই ভারতকে বাঁচাতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *