Special News Special Reports State

দোষ মেনে নিতে ‘চাপ’ দিচ্ছে ইডি, আদালতে অভিযোগ সুজয়কৃষ্ণের

0
(0)

খবর লাইভ : এবার ইডির বিরুদ্ধে অভিযোগ তুললেন সুজয়কৃষ্ণ ভদ্র। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় তাঁকে গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আদালতের নির্দেশে আপাতত ১৪ দিনের ইডি হেফাজতে রয়েছেন তিনি। সেখান থেকেই আদালতে তিনি অভিযোগ করেছেন, ইডি তাঁকে দোষ কবুল করে নেওয়ার জন্য ‘চাপ’ দিচ্ছে।বিচারভবনে সুজয়কৃষ্ণ আবেদন করেছেন, ইডি হেফাজতে অসাংবিধানিক ভাবে তাঁকে ‘চাপ’ দেওয়া হচ্ছে। তাঁর বিরুদ্ধে যা যা অভিযোগ আনা হয়েছে, সেগুলি স্বীকার করে নেওয়ার জন্য গোয়েন্দারা তাঁকে বারে বারে ‘চাপ’ দিচ্ছেন।

এমনকী তার আরও অভিযোগ, হেফাজতে থাকাকালীন তাঁর আইনজীবী সেলিম রহমান তাঁর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু তাঁকে দেখা করতে দেয়নি ইডি। আইনজীবীর সঙ্গে নির্দিষ্ট সময়ের ব্যবধানে দেখা করার অনুমতি চেয়েছেন তিনি। আইনজীবী মারফত সুজয়কৃষ্ণ জানিয়েছেন, ‘কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর, ১৯৭৩’-এর ৪১ডি ধারা অনুযায়ী ইডির জিজ্ঞাসাবাদের সময় আইনজীবীকে পাশে পাওয়ার অধিকার রয়েছে তাঁর।
সুজয়কৃষ্ণকে আইনজীবীর সঙ্গে দেখা করার অনুমতি দিয়েছেন বিচারক। আদালত জানিয়েছে, এক দিন অন্তর ৩০ মিনিটের জন্য তিনি তাঁর আইনজীবীর সঙ্গে দেখা করতে পারবেন।গত ৩১ মে সুজয়কৃষ্ণকে গ্রেফতার করে ইডি। আদালত তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয়। ১৪ জুন পর্যন্ত ইডি হেফাজতে থাকতে হবে সুজয়কে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *