খবর লাইভ : ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনার কবলে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ট্রেনটির ১৫টি কামরা বেলাইন হয়েছে বলে জানা গিয়েছে। অন্তত ১০০ জনের বেশি মৃত্যু হয়েছে। বেসরকারি মতে মৃত্যু হয়েছে ৩০০-র বেশি লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ১৭৯ জনকে বালেশ্বরের হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে রেল সূত্রে জানা যাচ্ছে।
জানা গিয়েছে, দুপুর ৩টে ১৫ মিনিট নাগাদ শালিমার স্টেশন থেকে ছাড়ে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস। পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর স্টেশন ছাড়ে বিকেল সওয়া ৫টায়। সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ট্রেনটি পৌঁছয় বালেশ্বরে। কাছেই বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে ২৩ কামরার ট্রেনটি।
আরও পড়ুনঃ শুভেন্দুর ফোন চেক করার বিস্ফোরক দাবি কুন্তলের
জানা গিয়েছে, করমণ্ডল এক্সপ্রেস ধাক্কা মারে একটি মালগাড়িতে। এর ফলে করমণ্ডল এক্সপ্রেসের প্রথম তিনটি কামরা বাদে সবক’টি কামরাই লাইন থেকে ছিটকে পড়ে।
দুর্ঘটনার অভিঘাত এতটাই বেশি ছিল যে করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিনটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। এখনও চলছে উদ্ধার কাজ।




