National Special News Special Reports

রাহুলকে শাস্তি দেওয়া বিচারকের পদোন্নতির কারণ খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

0
(0)

খবর লাইভ : কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে জেলে পাঠানোর নির্দেশ দিয়ে দুদিন আগেই পদোন্নতি পেয়েছেন। সেই বিচারকের পদন্নোতি কীসের ভিত্তিতে,এবার তা খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট। গুজরাট সরকারেরই দুই আধিকারিক দাবি করেন, রাহুলকে জেলে পাঠানো ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক এইচ এইচ বর্মা-সহ ৬৮ জন বিচারকের পদোন্নতি এবং বদলি সম্পূর্ণ বেআইনি। এই সিদ্ধান্ত খতিয়ে দেখা উচিত। সেই আবেদন মেনে নিয়ে মামলা গ্রহণ করল দেশের শীর্ষ আদালত।
অপরাধমূলক মানহানির মামলায় গত ২৩ মার্চ রাহুল গান্ধীকে ২ বছরের কারাদণ্ড দিয়েছিল সুরাটের নিম্ন আদালত। তার একদিন পরেই সাংসদ পদ হারাতে হয় প্রাক্তন কংগ্রেস সভাপতিকে। এমনকী দিল্লিতে তিনি যে বাংলোয় থাকতেন, সেটাও ছাড়তে হয়েছে রাহুলকে।রাহুলকে শাস্তি দেওয়া সেই বিচারককে সুরাটের চিফ ম্যাজিস্ট্রেট থেকে পদোন্নতি দিয়ে রাজকোটের অতিরিক্ত জেলা বিচারকের পদে উন্নীত করা হয়েছে। সম্প্রতি গুজরাট হাই কোর্ট মোট ৬৮ জন বিচারকের বদলি এবং পদোন্নতির বিজ্ঞপ্তি দিয়েছে। এদের মধ্যে মোট পাঁচজনের পদন্নোতি হয়েছে।সেই তালিকাতে বিচারক এইচ এইচ বর্মার নাম রয়েছে।
কিন্তু গুজরাট সরকারের দুই আমলা রবিকুমার মেহেতা, শচীন প্রতাপরাই মেহেতা শীর্ষ আদালতে দাবি করেছেন, ওই ৬৮ জন বিচারকের পদন্নোতি এবং বদলি নিয়ম মেনে হয়নি। ওই নিয়োগ বাতিল করে নতুন করে মেধা তালিকা তৈরি করা হোক। এবং যোগ্য বিচারকদের পদোন্নতি হোক।বিষয়টি নিয়ে শীর্ষ আদালত গুজরাট সরকারের সচিবের কাছে জবাব তলব করেছে। সুপ্রিম কোর্ট জানতে চেয়েছে, কেন এত তাড়াহুড়ো করে বিচারকদের পদোন্নতি হল? কীসের ভিত্তিতেই বা তালিকা তৈরি করা হল? হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্য সরকারকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *