games Special News Special Reports

জয়ে ফিরল কলকাতা, হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল

0
(0)

খবর লাইভ : কলকাতার হয়ে দুরন্ত ইনিংস রিঙ্কু সিং এর। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর।

জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস রিঙ্কু সিং এর। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর।

আরও পড়ুনঃ অশান্ত মণিপুর,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামল

ম‍্যাচে এদিন টসে জিতে ব‍্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কেকেআর। নাইটদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন রিঙ্কু সিং। ৪৬ রান করেন রিঙ্কু। ৪২ রান করেন নীতীশ। ২০ রান করেন জেসন রয়। শূন‍‍্য রান করেন গুরবাজ। ৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ২৪ রান করেন রাসেল। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন জনসেন এবং নটরাজন।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে লড়াই করেন মারকাম। ৪১ রান করেন তিনি। ৩৬ রান করেন ক্লাসেন। মায়াঙ্ক আগরওয়াল করেন ১৮ রান। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বৈভব আরোরা এবং শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নেন হর্শিত রানা, আন্দ্রে রাসেল, অনুকুল রায় এবং বরুণ চক্রবর্তী।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *