Special News Special Reports Sports State

আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান মাতাবেন অরিজিৎ!

0
(0)

খবর লাইভ :কলকাতায় তাঁর উদ্বেল করা অনুষ্ঠানের রেশ কাটার আগেই ফের চমক। আইপিএল ২০২৩ টুর্নামেন্টের উদ্বোধনী গান গাইবেন অরিজিৎ সিং । ৩১ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। সূত্রের খবর, ইতিমধ্যেই বিসিসিআই-এর সঙ্গে অরিজিতে প্রাথমিক কথাবার্তা হয়ে গিয়েছে। সবকিছু ঠিক থাকলে অরিজিৎ সিংয়ের গানের সুরেই শুরু হবে এবারের আইপিএল।

এবারের আইপিএলের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে গুজরাত টাইটান্স। এবার ইন্ডিয়ান সুপার লিগের ১৬তম মরশুম। টানা ৫২ দিন ধরে চলবে টুর্নামেন্ট। মোট ১০টি স্টেডিয়ামে ম্যাচ হবে। একইসঙ্গে ফিরছে হোম এবং অ্যাওয়ে ফর্ম্যাটও। তবে উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিতের গান যে এবারের আইপিএলের অন্যতম প্রধান আকর্ষণ বলাই যায়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *