International Special News Special Reports

স্তব্ধ টুইটার এবং ফেসবুক! সমস্যায় গ্রাহকরা

0
(0)

খবর লাইভ : বিশ্বজুড়ে কিছু সময়ের জন্য স্তব্ধ হয়ে গেল টুইটার এবং ফেসবুক। ইনস্টাগ্রাম ব্যবহারকারীদের একাংশও অসুবিধার কাজে জানিয়েছেন। তবে ভারতে এই সমস্যা দেখা যায়নি। মূলত আমেরিকা, কানাডার মতো কিছু দেশেই এই পরিষেবা-বিভ্রাট ঘটে।

টুইটার ব্যবহারকারীরা বিভিন্ন সমাজমাধ্যমে লেখেন, তাঁরা নতুন টুইট করতে গিয়ে সমস্যার সম্মুখীন হয়েছেন। টুইটার ব্যবহার করার পরই নাকি তাঁদের কাছে বার্তা গিয়েছে যে, তাঁরা নির্দিষ্ট সংখ্যক টুইট ইতিমধ্যেই করে ফেলায় নতুন করে আর কোনও টুইট করতে পারবেন না। টুইটার কর্তৃপক্ষের তরফে অবশ্য সমস্যার কথা স্বীকার করে নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যান্ত্রিক গোলযোগের কারণেই এমনটা ঘটেছে বলে মনে করা হচ্ছে। দ্রুত সমস্যার সমাধান করা হচ্ছে বলে আশ্বাস দেওয়া হয়েছে সংস্থার তরফে।

ফেসবুক এবং ইনস্টাগ্রামেও একই সমস্যা দেখা গিয়েছে। তবে গত কয়েক মাসে এধরণের সমস্যা যেন লেগেই রয়েছে।প্রায় ১২ হাজার ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন যে, তাঁরা নানা অসুবিধার সম্মুখীন হচ্ছেন। পরিষেবায় বিভ্রাট ঘটার অভিযোগ জানিয়েছেন প্রায় ৭ হাজার ইনস্টাগ্রাম ব্যবহারকারীও। টুইটার, ফেসবুক প্রভৃতি সংস্থা থেকে ব্যাপক ছাঁটাইয়ের কারণে পরিষেবায় ব্যাপক ঘাটতি থেকে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞদের অনেকে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *