খবর লাইভ : দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান। মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে। সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।
দীর্ঘ পাঁচ বছরের লড়াই জিতলেন মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহান । মহম্মদ শামির সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় মাসে ১ লক্ষ ৩০ হাজার টাকা অন্তর্বর্তী খোরপোশ হিসেবে দিতে হবে ভারতীয় ক্রিকেটার মহম্মদ শামিকে । সোমবার এমনই নির্দেশ দিল আলিপুর আদালত।
হাসিনের আইনজীবী আশিস কুমার চৌধুরী আদালতকে জানান, এক বছরে শামির আয় অন্তত ৭ কোটি ১৯ লক্ষ টাকা। মডেল হিসেবে হাসিনের আয় প্রায় ১০ লক্ষ টাকা হলেও জীবনযাপনের মান ধরে রাখতে ও মেয়ের পিছনে খরচের জন্য শামির মোটা অঙ্কের খোরপোশ দেওয়া উচিত।




