National Special News Special Reports

উত্তরপ্রদেশে চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় যুক্ত খোদ টিটিই !

0
(0)

খবর লাইভ : উত্তরপ্রদেশের সম্বল জেলায় এবার চলন্ত ট্রেনে গণধর্ষণের ঘটনায় নাম জড়াল টিটিইর। অভিযোগ, লিঙ্ক এক্সপ্রেসে রেলের টিটিই তার এক সহযোগীর সঙ্গে এই দুষ্কর্ম করেন।ওই ট্রেনের একটি এসি কোচে প্রয়াগরাজগামী এক মহিলা গণধ*র্ষণের শিকার হয়েছেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে সম্বল জিআরপি একটি মামলা দায়ের করেছে এবং টিটিকে গ্রেফতার করেছে। তাকে জেরা করে আর কারা এই ঘটনায় যুক্ত ছিল তা জানার চেষ্টা চলছে।

জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত চাঁদৌসি জংশনের রেল পথে। একজন মহিলা প্রয়াগরাজের সুবেদারগঞ্জে যাচ্ছিলেন। মহিলার একটি সাধারণ টিকিটে ভ্রমণ করছিলেন। অভিযোগ, স্টেশনে উপস্থিত টিটিই রাজু সিং ওই মহিলাকে ট্রেনের এসি কামরায় বসিয়ে দেন। এরপর রাতে তিনি মহিলার কাছে খাবার চাইতে এলে মহিলাটি তা দিতে অস্বীকার করেন। এরপর টিটিই তাকে বোতল থেকে জোর জল খাওয়ান।ওই জল খাওয়ার পরেই মহিলাটি অজ্ঞান হয়ে যান।
মহিলার অভিযোগ, এরপরে টিটিই এবং তার সহযোগীরা তাকে চলন্ত ট্রেনের বগিতে গণধর্ষণ করে। এসময় তিনি চিৎকার করার চেষ্টা করলেও নেশার কারণে কিছুই করতে পারেনি। ঘটনার পাঁচ দিন পর ফিরে এসে চান্দৌসি জিআরপিতে অভিযোগ করেন ওই মহিলা। তবে এই ঘটনার জেরে রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই রেলের আধিকারিকরা অভিযুক্ত টিটিইকে সাসপেন্ড করেছেন।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *