খবর লাইভ : গতকাল যন্তর মন্তরের সামনে থেকে ভারতের নামী কুস্তিগীররা অভিযোগ তুলেছিলেন রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং এর বিরুদ্ধে। প্রায় প্রত্যেকেই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্তা সহ খুনের হুমকি দেওয়ার মতন গুরুতর অভিযোগ নিয়ে এসেছিলেন।
কার্যত বিক্ষোভকারীদের মতে, রেসলিং এর অবস্থা খারাপ হয়েছে একমাত্র তাঁর জন্যই। অন্যদিকে এই প্রসঙ্গে ব্রিজভূষণ শরণ সিং জানিয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তাঁরা কেউ জাতীয় স্তরে প্রতিযোগিতা করছেন না। এক্ষেত্রে যদি কোন সমস্যা তৈরি হয় তাহলে সেটা কেন আগে জানানো হয়নি বলে পালটা তিনি প্রশ্ন তোলেন। তবে তাঁর বিরুদ্ধে যে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে তা তিনি খারিজ করে দিয়েছেন।
আরও পড়ুনঃ পুরসভা দখলের ৭২ ঘণ্টা পর কাউন্সিলর পদ খারিজ ঝালদার চেয়ারম্যানের
এই পরিস্থিতিতে যৌন হেনস্থায় অভিযুক্ত জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের বিরুদ্ধে চূড়ান্ত পদক্ষেপ করল ক্রীড়া মন্ত্রক। ২৪ ঘণ্টার মধ্যে তাঁকে সব পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে জানৈ গিয়েছিল, আগামী ২২ জানুয়ারি জরুরি ভিত্তিতে ডাকা সাধারণসভায় পদত্যাগ করতে পারেন ব্রিজভূষণ।
কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর বিক্ষোভরত কুস্তিগিরদের সঙ্গে দেখা করার পরেই এই সিদ্ধান্ত নিল মন্ত্রক।




