games Special News Special Reports

বড় শাস্তি পেল ভারতীয় দল, ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত শর্মাদের

0
(0)

খবর লাইভ : বড় শাস্তি পেল ভারতীয় দল। ম্যাচ ফি-র ৬০ শতাংশ কাটা গেল রোহিত শর্মাদের। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে প্রথম এক দিনের ম্যাচে নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারায় জরিমানা দিতে হবে রোহিতদের। শনিবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগেই শাস্তি পেলেন তাঁরা।

আরও পড়ুনঃ শিক্ষকদের রাজ্যের যে কোনও জায়গায় বদলি করতে পারবে শিক্ষা দফতর, নির্দেশ হাই কোর্টের

প্রথম এক দিনের ম্যাচে ১২ রানে ম্যাচ জেতে ভারত। কিন্তু সেই ম্যাচে নির্ধারিত সময়ের পর তিন ওভার বাকি ছিল রোহিতদের। আইসিসির নিয়ম অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে জরিমানা দিতে হবে। প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কেটে নেওয়া হয়। তিন ওভার বাকি থাকার রোহিতদের ৬০ শতাংশ ম্যাচ ফি কাটা হয়েছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *