খবর লাইভ : নতুন করে বড় মাপের পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। শুক্রবার রাতের মধ্যে এই পশ্চিমী ঝঞ্ঝা ঢুকলেও এর প্রভাব থাকবে আগামী বুধ-বৃহস্পতিবার পর্যন্ত। রাজধানী দিল্লি-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে সোমবার থেকে বুধবারের মধ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস। এই ঝঞ্ঝা কেটে গেলে কি আরও একটি কনকনে ঠান্ডার স্পেল আসতে পারে!
আরও পড়ুনঃ ইস্তফা জম্মু-কাশ্মীর কংগ্রেস মুখপাত্র দীপিকা পুস্কর নাথের
আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ৪-৫ দিন শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যে। আগামী চার দিন এরকমই থাকবে তাপমাত্রা। একুশে জানুয়ারির পর তাপমাত্রা বাড়তে পারে। শীতের প্রভাব কমবে।
রাজ্যে দুই জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘন্টায় হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়।
উত্তরবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে। দুই বঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকবে কোথাও কোথাও। উপকূলে ও পার্বত্য এলাকায় মেঘলা আকাশের সম্ভাবনা।
কলকাতায় সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকলেও পরে পরিষ্কার আকাশ। আগামী কয়েক দিন তাপমাত্রা সামান্য হলেও বাড়বে। তবে সকালে সন্ধে শীতের আমেজ থাকবে দিনের বেলায় শীতের আমেজ ধীরে ধীরে কমে যাবে।
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল সকালের তাপমাত্রা ছিল ১৬.৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের তুলনায় ৩ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫২ থেকে ৮৩ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে থাকবে।
নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা আসছে ইতিমধ্যে ইরান ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই পশ্চিমী ঝঞ্ঝা শুক্রবার রাতে উত্তর-পশ্চিম ভারতে ঢুকতে পারে। এর প্রভাব থাকবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত।




