National Special News Special Reports

ফের বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ, এবার মুকুরিয়ায়

0
(0)

খবর লাইভ : বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। ফের বন্দে ভারতে পাথর ছোড়ার অভিযোগ। মঙ্গলবার বিকেল ৫টা নাগাদ ঘটনাটি ঘটে মুকুরিয়া স্টেশন সংলগ্ন এলাকায়। ট্রেনটি হাওড়ায় পৌঁছোনোর পর ঘটনাটি রেলের নজরে আসে । জানা গিয়েছে, পাথর লাগে সি-৯ নম্বর কোচে। তবে যাত্রীদের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি। রেল কর্তারাও মুখে কুলুপ এঁটেছেন।

প্রসঙ্গত, ১ জানুয়ারি হাওড়া-নিউ জলপাইগুড়ি রুটে যাত্রা শুরুর করে এই ট্রেন। ইতিমধ্যেই বেশ কয়েকবার পাথর ছোড়ার অভিযোগ উঠেছে এই ট্রেনটি লক্ষ্য করে । ২ জানুয়ারি মালদার কুমারগঞ্জে বন্দে ভারত লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। ঘটনাস্থল একেবারে বাংলা লাগোয়া বিহারের অংশ। সেটা নিয়ে রাজ্য রাজনীতিতে বিস্তর জলঘোলা হয়। শুরু হয় তৃণমূল-বিজেপি রাজনৈতিক চাপানউতোর। এরপর কিষাণগঞ্জেও পাথর ছুড়ে বন্দে ভারতের কাঁচ ভেঙে দেওয়ার ঘটনা ঘটে।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি আসার পথে বারসোই স্টেশনের আউটারে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার অভিযোগও ওঠে । সেই ঘটনায় ট্রেনের একটি কোচ ক্ষতিগ্রস্ত হয়। এরপর মঙ্গলবার মুকুরিয়া স্টেশন সংলগ্ন এলাকায় ফের একবার আক্রান্ত হল বন্দে ভারত। কেন বার বার এমনটা ঘটছে, কপালে ভাঁজ রেল কর্তাদের।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *