Special News Special Reports State

হাইকোর্ট চত্বরে নিষিদ্ধ মিছিল, লাগানো যাবে না পোস্টার, নির্দেশ তিন বিচারপতির বেঞ্চের

0
(0)

খবর লাইভ : সম্প্রতি আইনজীবীদের আন্দোলনের জেরে তোলপাড় হয়েছিল হাইকোর্ট চত্বর। আইনজীবীদের একাংশ বয়কট করেন বিচারপতি মান্থার এজলাস। আন্দোলনের জেরে শুনানি পিছিয়ে যায় কয়েকশ মামলার। বিচারপতির বিরুদ্ধে পোস্টার সাঁটা হয় আদালত চত্বরে। বিষয়টি সুনজরে দেখেনি উচ্চ আদালত। কোনও ভাবেই হাইকোর্ট চত্বরে কোনও প্রতিবাদ, পোস্টার লাগানো যাবে না। করা যাবে না মিছিল। মঙ্গলবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

এদিন আদালতে আন্দোলন সংক্রান্ত মামলাটি ওঠে হাই কোর্টের বিচারপতি টিএস শিবজ্ঞানম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি চিত্তরঞ্জন দাশের বৃহত্তর বেঞ্চে। বেঞ্চ মামলাটির শুনানিতে বলে, ‘‘খবর কাগজে পড়লাম যে কোর্ট চত্বরে প্রতিবাদ করা হয়েছে। তিন জন আইনজীবীকে দেখেছি প্ল্যাকার্ড নিয়ে। এটা ঠিক নয়। সবার আগে এটাই আপাতত মাথায় রাখা দরকার।’’
এরপরই বেশ কিছু নির্দেশ দেন তিন বিচারপতির বেঞ্চ। নির্দেশিকায় বলা হয়, কোনও ভাবেই হাইকোর্ট চত্বরে কোনও প্রতিবাদ, পোস্টার লাগানো যাবে না। করা যাবে না মিছিল। সেই সঙ্গে বিচারপতি মান্থার বিরুদ্ধে কে বা কারা পোস্টার দিয়েছে, তা তদন্ত করে অভিযুক্তকে খুঁজে বের করতে কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছে বিচারপতিদের বেঞ্চ।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *