Special News Special Reports State

ফের বোলপুরে সিবিআই! অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী ও অন্যান্যদের মুখোমুখি বসিয়ে জেরা

0
(0)

খবর লাইভ :গরু পাচার মামলার তদন্তে আবার বোলপুরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)। বুধবার সকালে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এসে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। সেখানে ডাকা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। এ ছাড়াও একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং বোলপুর রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে। তাদের সবাইকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে সিবিআই।বুধবার সকালে বোলপুরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে এসে পৌঁছন তদন্তকারী আধিকারিকরা। সেখানে ডাকা হয় তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল-ঘনিষ্ঠ ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকে। এ ছাড়াও একটি বেসরকারি ব্যাঙ্কের ম্যানেজার এবং বোলপুর রেজিস্ট্রি অফিসের আধিকারিকদের ডেকে পাঠানো হয়েছে।
বুধবার মোট চার জন সিবিআই আধিকারিক বীরভূমে আসেন। বোলপুর এবং শান্তিনিকেতনের রতনকুঠিতে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পে ওই ব্যক্তিদের আসতে বলা হয়েছে। বস্তুত, গরু পাচার মামলায় অনুব্রতের গ্রেফতারির পর এঁদের সবাইকেই জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *