খবর লাইভ : বেনজির ঘটনার সাক্ষী থাকল আমেরিকা। প্রযুক্তিগত ত্রুটির কারণে আমেরিকা জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হল। নামিয়ে আনা হল সমস্ত বিমানকে।আমেরিকার ফেডেরাল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) থেকে সমস্ত বিমানের পাইলট এবং বিমানকর্মীদের এই ত্রুটি সম্পর্কে জরুরি বার্তা দেওয়া হয়। এক টুইট করে এফএএ বলেছে, “বিমান পরিষেবা স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কাজ করছে এফএএ। প্রযুক্তিগত ত্রুটির কারণে দেশ জুড়ে বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে।
আরও পড়ুনঃ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এবার বৈঠকে বসবেন রাজ্যপাল !
তবে কী কারণে এই ত্রুটি সে বিষয়ে স্পষ্ট কিছু জানায়নি এফএএ। কত ক্ষণে এই ত্রুটি ঠিক হবে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।প্রযুক্তিগত ত্রুটির কারণে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক কয়েকশো বিমান পরিষেবা স্থগিত হয়ে গিয়েছে।




