Special News Special Reports State

বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে এবার বৈঠকে বসবেন রাজ্যপাল !

0
(0)

খবর লাইভ : রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বসতে চান পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস । গত কয়েকদিন ধরেই উপাচার্যরা নানা সময় নানা মন্তব্য করেছেন যার জেরে উত্তপ্ত হয়েছে শিক্ষাঙ্গন। এবার তাদের সকলের সঙ্গে কথা বলবেন স্বয়ং রাজ্যপাল । রাজভবনে আগামী ১৭ জানুয়ারি এই মিটিং হবে বলে জানা গেছে।

এবার উচ্চশিক্ষা দফতরের আইন মেনেই উচ্চশিক্ষা দফতর মারফত উপাচার্যদের বৈঠকে ডাকলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু এবং শিক্ষা সচিবও। ইতিমধ্যে উচ্চশিক্ষা দফতরের তরফে ই-মেল করে সব উপাচার্যদের এই বিষয়ে অফিসিয়ালি জানানো হয়েছে। উচ্চশিক্ষা দফতর আগেই আইন সংশোধন করেছিল যে উপাচার্যদের সঙ্গে কোনও কথা বলতে গেলে উচ্চশিক্ষা দফতর মারফত রাজভবনকে বলতে হবে। নিয়ম মেনে এবারের বৈঠক হবে বলে মনে করা হচ্ছে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *