খবর লাইভ : মকর সংক্রান্তির পুণ্যস্নানের আগেই বিপত্তি গঙ্গাসাগরে। ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেল সাংবাদিকদের থাকার জন্য তৈরি অস্থায়ী কটেজ ও বেশ কয়েকটি অস্থায়ী দোকান। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই বলে জানিয়েছেন রাজ্যের মন্ত্রী বংকিমচন্দ্র হাজরা। শুক্রবার ভোর প্রায় পাঁচটা নাগাদ কপিলমুনির আশ্রম সংলগ্ন ২ নম্বর রোডের অস্থায়ী হোগলার ছাউনিতে আচমকাই আগুন লাগে। কুয়াশাচ্ছন্ন […]
Tag: Gangasagar
গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সাগরজুড়ে জোরদার প্রচার
খবর লাইভ : গঙ্গাসাগর মেলায় সিঙ্গেল ইউজ প্লাস্টিকের ব্যবহার বন্ধ করতে সাগরজুড়ে জোরদার প্রচার শুরু করল দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসন ও গঙ্গাসাগর উন্নয়ন কর্তৃপক্ষ (জিবিডিএ)। নতুন বছর শুরু হতেই পুণ্যার্থীদের আগমন শুরু হওয়ায় আগেভাগেই পরিবেশ রক্ষায় মেগা সচেতনতা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। প্রশাসনের লক্ষ্য, ২০২৬ সালের গঙ্গাসাগর মেলাকে আন্তর্জাতিক মানের পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব তীর্থক্ষেত্র […]
গঙ্গাসাগরে রাজ্যপাল, পুজো দিলেন কপিলমুনির মন্দিরে
খবর লাইভ : কপিলমুনির মন্দিরে পুজো দিতে রবিবার গঙ্গাসাগর পৌঁছলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । এদিন দুপুরে গঙ্গাসাগরের অস্থায়ী হেলিপ্যাড মাঠে রাজ্যপালের কপ্টার অবতরণ করে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়নমন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা, জেলাশাসক সুমিত গুপ্তা। সুন্দরবন পুলিশ জেলার পক্ষ থেকে রাজ্যপালকে এদিন গার্ড অফ অনার দেওয়া হয়। গঙ্গাসাগরে প্রস্তুতি দেখে খুশি রাজ্যপাল।
আজ গঙ্গাসাগর পরিদর্শনে মুখ্যমন্ত্রী
খবর লাইভ : আর মাত্র কটা দিনের অপেক্ষা। তারপরই পৌষ সংক্রান্তি। শুরু হবে গঙ্গাসাগর মেলা। তার আগে মেলার চূড়ান্ত প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার গঙ্গাসাগরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মেলার প্রস্তুতি পরিদর্শনের পর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। নয়া হেলিপ্যাডেরও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া, বিভিন্ন দফতরের মন্ত্রীদের ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে প্রস্তুতি বৈঠক করবেন। পরে […]




