National Special News Special Reports

অরুণাচলের ভেঙে পড়ল সেনা কপ্টার, চলছে উদ্ধারকাজ

0
(0)

খবর লাইভ :ভেঙে পড়ল সেনা হেলিকপ্টার। শুক্রবার সকালে অরুণাচল প্রদেশের আপার সিয়াঙের মিগিং গ্রামের কাছে কপ্টারটি ভেঙে পড়েছে বলে প্রাথমিক ভাবে জানা গিয়েছে।সেনা সূত্রের খবর, যেটি ভেঙে পড়েছে সেটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার।তবে হতাহতের এখনও কোনও খবর মেলেনি। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।
সেনা তরফে খবর, যে এলাকায় হেলিকপ্টারটি ভেঙে পড়ছে, সেই জায়গা অত্যন্ত দুর্গম। সেখানে যাওয়ার কোনও রাস্তা নেই।তবে দ্রুত সেই এলাকায় পৌঁছনোর চেষ্টা করছেন উদ্ধারকারীরা। ইতিমধ্যেই একটি দল দুর্ঘটনাস্থলে রওনা দিয়েছে।যদিও হতাহতের বিষয়ে এখনও স্পষ্ট করে কিছু জানানো হয় নি । তবে হেলিকপ্টারটি যেখানে ভেঙে পড়েছে, সেখানে উদ্ধারকাজ চালাতে বেশ বেগ পেতে হচ্ছে উদ্ধারকারী দলকে বলে জানা গেছে।
প্রসঙ্গত, রুটিন মহড়া চলাকালীন গত ৫ অক্টোবর অরুণাচলের তাওয়াঙে ভেঙে পড়েছিল সেনার ‘চিতা’ হেলিকপ্টারটি। সেই দুর্ঘটনায় মৃত্যু হয় পাইলটের। অপর একজন আহত হয়েছিলেন। সেই ঘটনার ১৫ দিনের মাথায় ফের ভেঙে পড়ল সেনা কপ্টার। তবে আজকের দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *