games Special News Special Reports

নামিবিয়ার কাছে ৫৫ রানে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা

0
(0)

খবর লাইভ : নামিবিয়ার বিরুদ্ধে ধরাশায়ী এশিয়া সেরা শ্রীলঙ্কা ৷ টি২০ বিশ্বকাপের গ্রুপ পর্বের (T20 World Cup Qualifiers) প্রথম ম্যাচে নামিবিয়ার বিরুদ্ধে ৫৫ রানে হারলেন দাসুন শানাকারা (Sri Lanka Losses 1st Match Against Namibia) ৷ এ দিন প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রান করে নামিবিয়া ১৬৪ রান তাড়া করতে নেমে পাওয়ার প্লে-তেই ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় লঙ্কাবাহিনী ৷ শেষ পর্যন্ত ১৯ ওভারে মাত্র ১০৮ রানে অল আউট হয়ে যায় পাকিস্তানকে হারিয়ে সদ্য এশিয়া কাপ জেতা দল ৷

আরও পড়ুনঃ লাইন পেরোতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যুতে ক্ষতিপূরণ দেবে রেল, রায় বম্বে হাইকোর্টের

এদিন নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন জান ফ্রাইলিঙ্ক ৷ জেজে স্মিথ ১৬ বলে ৩১ রানে অপরাজিত থাকেন ৷ শেষ ৫ওভারে ৬৩ রান তোলে নামিবিয়া ৷ বল হাতে কেবল মহেশ তিকশনা এবং হাসারঙ্গা ছয় বা তার সামান্য বেশি ইকনমিতে রান দেন ৷ বাকি শ্রীলঙ্কান বোলাররা সকলেই নয়ের বেশি প্রতি ওভারে রান দিয়েছেন ৷ ১৬৪ রান তাড়া করতে নেমে শুরুটা ভালোই করেছিল শ্রীলঙ্কান ব্যাটাররা ৷ কিন্তু, দ্বিতীয় ওভারে প্রথম উইকেট পড়তেই একের পর এক ব্যাটার ডাগ-আউটে ফিরতে শুরু করেন ৷
এদিন শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ ২৩ বলে ২৯ রান করেন অধিনায়ক দাসুন শনাকা ৷ তিনি এবং ভানুকা রাজাপক্ষ মাঝে ৩৪ রানের একটা পার্টনারশিপ করেন ৷ বাকি ইনিংসে নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় শ্রীলঙ্কা ৷ নামিবিয়ার হয়ে সবচেয়ে সফল বোলার প্রাক্তন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার ডেভিড ভিসে ৷ তিনি ৪ ওভারে ১৬ রান ২ উইকেট নিয়েছেন ৷ বার্নাড স্কল্টজ, বেন শিকনগো এবং জান ফ্রাইলিঙ্কও ২টি করে ইউকেট নিয়েছেন ৷ প্রথম ম্যাচ হারার পর শ্রীলঙ্কার মূলপর্ব বা সুপার ১২-এ পৌঁছানো বেশ কঠিন হয়ে গিয়েছে ৷ নেদারল্যান্ড এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে বাকি দু’টি ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে শ্রীলঙ্কান দলকে ৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *