Special News Special Reports

কুঁদঘাটে প্রযোজনা সংস্থার গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, এখনও জ্বলছে আগুন

0
(0)

খবর লাইভ : ভয়াবহ অগ্নিকাণ্ড শহর কলকাতায়। বৃহস্পতিবার সকালে  কুঁদঘাটের এক প্রযোজনা সংস্থার গুদামে আগুন লাগে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় প্রায় ১৮টি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন৷

বৃহস্পতিবার সকালেই টালিগঞ্জ ২৭ নম্বর বাবুরাম ঘোষ রোডে প্রোডাকশন হাউসের গুদামে আগুন লাগে। ঠিক কী কারণে আগুন লাগল, তা এখনও পরিষ্কার নয়। এখনও পর্যন্ত কোনও হতাহতে খবর না থাকলেও প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ গুদামে কেউ আটকে রয়েছেন কিনা তাও দেখা হচ্ছে৷
প্রোডাকশন হাউসের কেউ আহত না হলেও একজন দমকলকর্মী সামান্য আহত হয়েছেন৷ তাঁকে বাঙুরে নিয়ে যাওয়া হয়েছে৷

আরও পড়ুনঃ তিন রাষ্ট্রায়ত্ত তেল প্রস্তুতকারক সংস্থাকে ২২ হাজার কোটি টাকা অনুদান কেন্দ্রের, কেন জানেন ?

যেখানে আগুন লেগেছে তার লাগোয়া দেওয়ালের গায়েই রয়েছে বস্তি৷ কোনওভাবে দেওয়ালটি ভেঙে গেলে বস্তিতেও ব্যাপক ক্ষতি হতে পারে৷ সবাই জিনিসপত্র রেখেই বেরিয়েছে৷ ফলে চিন্তা রয়েছে৷ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, দ্রুত পুরসভা থেকে লোক এনে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে৷

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *