Special News Special Reports State

আদালত চত্বরে মানিককে ঘিরে ‘চোর চোর’ স্লোগান, দেখানো হল জুতোও

0
(0)

খবর লাইভ : কখনও কী ভেবেছিলেন এমন পরিস্থিতির সম্মুখীন হবেন ? অথচ বাস্তবে ঘটল তাই। আদালত চত্বরে প্রবেশ করতেই মানিক ভট্টাচার্যকে ঘিরে ‘চোর চোর’ রব উঠল।এমনকী জুতো দেখিয়েও বিক্ষোভ দেখানো হয় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন চেয়ারম্যানকে।

আরও পড়ুনঃ কল্যাণী  AIIMS নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি বিধায়ককে তলব সিআইডির

সোমবার গভীর রাতে ইডি হাতে গ্রেফতার হয়েছেন পলাশিপাড়ার বিধায়ক মানিক ভট্টাচার্য। নিয়োগ-দুর্নীতি মামলার তদন্তে অসহযোগিতার অভিযোগে তাঁকে টানা জেরার পর সোমবার রাতে গ্রেফতার করে ইডি।এর পরই মঙ্গলবার শারীরিক পরীক্ষার পরে তাঁকে ব্যাঙ্কশাল কোর্টে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে আদালত চত্বর।উপস্থিত জনতাকে জুতো হাতে তুলে নিয়ে মানিককে উদ্দেশ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে দেখা যায়। মানিককে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন উপস্থিত বিজেপি সমর্থকরাও।
প্রসঙ্গত, নিয়োগ-দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কেও কয়েক দিন আগে কলকাতা হাইকোর্ট চত্বরে একই পরিস্থিতির মুখে পড়তে হয়েছিল। গ্রেফতার হওয়ার পর হাসপাতালে স্বাস্থ্যপরীক্ষা করানোর পর বেরিয়ে পার্থকে লক্ষ্য করে জুতোও ছোড়া হয়েছিল । পাশাপাশি, ‘চোর চোর’ স্লোগান তোলা হয়েছিল গরু পাচার মামলায় গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডলকে ঘিরেও।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *