Special News Special Reports State

অয়নকে খুনের ঘটনায় বান্ধবী ও তাঁর মা-বাবা-ভাই-সহ গ্রেফতার ৭

0
(0)

খবর লাইভ : হরিদেবপুরে ২১ বছরের অয়ন মণ্ডলকে খুনের ঘটনায় গ্রেফতার বান্ধবী ও তাঁর মা-বাবা-নাবালক ভাই-সহ ৭। ধৃতদের মধ্যে রয়েছে বান্ধবীর ভাইয়ের দুই বন্ধু ও এক গাড়িচালক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পণ্যবাহী গাড়ি ভাড়া করে তরুণের দেহ লোপাটের চেষ্টা করে বান্ধবীর পরিবার। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মিনিডোর।

আরও পড়ুনঃ রেড রোডের  বিসর্জনের কার্নিভাল নিয়ে উন্মাদনা তুঙ্গে

জানা গিয়েছে, অয়নের বান্ধবীর বাবা দীপক জানা ঘটনাস্থলে উপস্থিত হতেই ঘটনা অন্য মোড় নেয়। বাবার নির্দেশে অয়নের বান্ধবীর ভাই, তার দুই বন্ধুকে ডেকে পাঠায়। তারাই দু’হাজার টাকার বিনিময়ে কুঁদঘাট থেকে একটি ‘ছোটো হাতি ভাড়া করে’।
ওই গাড়ির চালক কুঁদঘাট থেকে গাড়ি নিয়ে হরিদেবপুরে পৌঁছন। গাড়িতে মৃত দেহ তোলা হচ্ছে বুঝতে পেরে গাড়ির চালক তা নিয়ে যেতে অস্বীকার করেন। কিন্তু পরে আরও বেশি টাকার লোভে রাজি হয়ে যান বলে জানা গিয়েছে।এর পরই অয়নের মৃতদেহ নিয়ে গিয়ে মগরাহাটের কাটপোলের কাছে করিমাবাদে ফেলে দেওয়া হয়। মগরাহাটের ওই জায়গা থেকেই পরে পুলিশ অয়নের মৃতদেহ উদ্ধার করে।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *