National Special News Special Reports

নাসিকে বাসে আগুন লেগে মৃত ১১, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

0
(0)

খবর লাইভ : শনিবার ভোরে যাত্রিবাহী একটি বাস নাসিক-ঔরঙ্গাবাদ রোড দিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। ভোর পাঁচটা ২০ মিনিট নাগাদ নাশিক-ঔরঙ্গাবাদ রোডের হোটেল মিরচির কাছে প্রাইভেট লাক্সারি বাসটি নিয়ন্ত্রণ হারায়। সামনে থাকা একটি পণ্যবাহী ট্রাকে ধাক্কা মারে বাসটি। এরপরই আগুন লেগে যায় বাসে। বাসে অগ্নিদগ্ধ হয়ে ১১ জনের মৃত্যু হয়। আহত বেশ কয়েকজন। টুইট করে এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশাপাশি মৃতদের পরিবার পিছু ২ লক্ষ ও আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় শোকপ্রকাশ করেন মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ।

আরও পড়ুনঃ রেড রোডের কার্নিভালে কাঁসর বাজালেন রাজ্যের মুখ্যমন্ত্রী!

খবর পেয়ে নাশিক ফায়ার ব্রিগেডের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। দমকল কর্মী ও পুলিশের পাশাপাশি উদ্ধারকাজে সাহায্য করে স্থানীয়রা। আহতদের উদ্ধার করে নিকটবর্তী সিভিল হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থল পরিদর্শনে যান জেলাশাসক গঙ্গাথরণ টি।
নাশিক পুলিশ কমিশনার জয়ন্ত নায়েকনভারে জানিয়েছেন বাসে ৩০ জন যাত্রী ছিলেন। শনিবার ভোর রাতে বাসটি ইয়াওয়াতমাল থেকে মুম্বইয়ের উদ্দেশ্যে রওনা দেয়। দুর্ঘটনার পর বাসে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে ১১ জনের মৃত্য হয়।

How useful was this post?

Click on a star to rate it!

As you found this post useful...

Follow us on social media!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *