খবর লাইভ : তাঁর প্রাক্তন দল তৃণমূলের নেতাদের ঠিকানা থেকে সম্প্রতি হিসাব-বহির্ভূত টাকা উদ্ধারের ঘটনা সম্পর্কে মিঠুন বলেন, ‘‘এই পরিস্থিতি দেখে আমার হতাশ লাগছে।’’
শনিবার হেস্টিংসে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে সাংবাদিক বৈঠকে বলেন, ‘‘আমি এমন এক জন ফাইটার, যাকে ন’বার বক্সিং রিংয়ের নক-আউট করে দেওয়া হয়েছে। ফিল্ম ইন্ডাস্ট্রির পলিটিক্স ন’বার ফেলে দিয়েছিল। কিন্তু দশ গোনার আগে উঠে পড়ি। তার পর যে লাস্ট পাঞ্চটা মেরেছি আর ওঠেনি।’’
আরও পড়ুনঃ লাগাতার হারে বাড়ছে ডেঙ্গু,রাজ্যে স্বাস্থ্য ও পুর কর্মীদের ছুটি বাতিলের নির্দেশ
কিন্তু সেই পাঞ্চটা তিনি কবে মারবেন? প্রশ্নকর্তাকে মহাগুরুর পাল্টা প্রশ্ন, ‘‘আপনি কি রাজনীতির কথা বলছেন?’’ ইতিবাচক জবাব শুনে মহাগুরুর জবাব, ‘‘আমি তো বিজেপির মুখপাত্র নই।’’ তবে মিঠুন জানিয়েছেন, ফাইটার হতে গেলে প্রস্তুত থাকতে হবে। আঘাত খাবেন, আঘাত দেবেন। যার শারীরিক এবং মানসিক শক্তি, শেষ পর্যন্ত তিনিই জিতবেন।’’
তাঁর ‘আক্ষেপ’— ‘‘আমি এত টাকা কামাতে পারলাম না।’’ তবে সেই সঙ্গেই মিঠুন বলেন, ‘‘আমি কাউকে ব্যক্তিগত ভাবে আক্রমণ করি না। কার নীচে, কত টাকা পাওয়া গেল, যাঁর টাকা তিনি বলতে পারবেন।’’
দেবীপক্ষের (মহালয়া) আগে রাজ্যে একাধিক পুজো উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী। এই প্রসঙ্গে মিঠুনের মন্তব্য, ‘‘এটা ব্যতিক্রম। কে, কোন সময় পুজো করবেন, না করবেন, সেটা তাঁর ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, ‘এটা শুভ সময়’। আমার মনে হতে পারে। আপনার না মনে হতে পারে।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…