খবর লাইভ : আবার উত্তরপ্রদেশ। আবারও ধর্ষণ ও হত্যার সংবাদ শিরোনামে লখিমপুর খেরি। যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে লখিমপুর খেরি জেলার নিঘাসন এলাকায় বুধবার সন্ধ্যায় একটি দলিত পরিবারের ১৭ এবং ১৫ বছর বয়সী দুই নাবালিকা বোনের মৃতদেহ একটি গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।ধর্ষণ ও হত্যা করা হয়েছে তাদের। মেয়েদের পরিবার বলেছে, মৃতদেহ পাওয়া যাওয়ার তিন ঘন্টা আগে তাদের বাড়ির বাইরে থেকে “অপহরণ” করা হয়েছিল। যদিও পুলিশ প্রাথমিকভাবে আত্মহত্যা বলে সন্দেহ প্রকাশ করেছিল।
আরও পড়ুনঃ কয়লা পাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে তলব সিআইডির
লখিমপুর খেরির পুলিশ সুপার সঞ্জীব সুমন বলেছেন, “ময়নাতদন্তের রিপোর্টে ছবিটা পরিষ্কার হবে।” তার জন্য অপেক্ষা করা হচ্ছে।বৃহস্পতিবার সকাল থেকে পুরো ঘটনার ছবিটা পাল্টে যায়। ধর্ষণ ও হত্যার ঘটনা স্বীকার করে পুলিশ।সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, ৬ জন কে আটক করা হয়েছে। অভিযুক্তরা প্রথমে মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করে এবং পরে ধর্ষণের পর খুন করে। দুই আসামি তাদের অপরাধ স্বীকার করেছে। অভিযুক্তরা সবাই নিজেদের মধ্যে বন্ধু। প্রমান মুছে ফেলারও চেষ্টা করেছে অভিযুক্তরা। দুই বোনকে প্রলোভন দেখিয়ে মাঠে নিয়ে যায় অভিযুক্তরা। মেয়েদের অপহরণ করা হয়নি। পরিবারের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে।মেয়েদের ইচ্ছার বিরুদ্ধে সম্পর্ক করে অভিযুক্তরা।জেলা পুলিশ প্রধান সঞ্জীব সুমন সাংবাদিকদের বলেন, “মেয়ে দুজনকে একটি আখ ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে সুহেল, জুনায়েদ ও হাফিজুল রহমান, মেয়েরা বিয়ের জন্য জোর করলে ওই তিনজন তাদের দোপাট্টা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর করিমুদ্দিন ও আরিফ ঘটনাস্থলে আসেন। এবং প্রমান লোপে সাহায্য করেছিল। তারা মৃতদেহগুলোকে গাছ থেকে ঝুলিয়েছিল যাতে এটিকে আত্মহত্যার মতো দেখায়। ” স্থানীয় গ্রামবাসী বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে একটি আখ ক্ষেতে গাছে বোনেদের লাশ ঝুলতে দেখে সঙ্গে সঙ্গে আশেপাশের লোকজনকে খবর দেয়।এ খবর পেয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপে অবরোধ তুলে নেওয়া হয়। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মৃত মেয়ে দুটির মা জানান, দুপুর ২টার দিকে তিনি তার মেয়েদের নিয়ে বাড়ির বাইরে বসে ছিলেন। মা বললেন, “আমি কোনো কাজে ঘরের ভিতরে গিয়েছিলাম। ফিরে দেখি তিন যুবক জোর করে আমার মেয়েদের মোটরসাইকেলে তুলে নিয়ে যাচ্ছে। আমি তার পিছনে দৌড়ে যাই, কিন্তু তাকে ধরতে পারিনি।” তিনি অভিযোগ করেন, সাদা ও হলুদ শার্ট পরা দুই যুবক তাদের মেয়েকে মোটরসাইকেলে টেনে নিয়ে যায়। এদিকে, এই ঘটনার প্রতিক্রিয়া জানিয়ে সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব হিন্দিতে একটি টুইটার পোস্টে বলেছেন: “নিঘাসন থানা এলাকায় দুই দলিত বোনকে অপহরণ, হত্যা এবং তারপরে পুলিশের বিরুদ্ধে বাবার অভিযোগ খুবই গুরুতর। বলা হচ্ছে পঞ্চনামা ও সম্মতি ছাড়াই তার ময়নাতদন্ত করা হয়েছে। লখিমপুরে কৃষকদের হত্যার পরে, এটি ‘হাথ্রাস কি কন্যা’ হত্যার জঘন্য পুনরাবৃত্তি।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…