অনুব্রতকে জেরা করতে ফের আসানসোল সংশোধনাগারে সিবিআই

খবর লাইভ : গরু পাচার কাণ্ডের তদন্তে অনুব্রত মণ্ডলকে জেরা করতে ফের আসানসোল সংশোধনাগারে গেলেন সিবিআই আধিকারিকরা। বৃহস্পতিবার সকালে সংশোধনাগারে পৌঁছন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, এ বার শুধু কেষ্টকেই জেরা করা হবে।বৃহস্পতিবার বেলা ১২টার সামান্য পরে সিবিআইয়ের দুই আধিকারিক সুশান্ত ভট্টাচার্য এবং স্বরূপ দে আসানসোল সংশোধনাগারে পৌঁছন।

সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার-কাণ্ড নিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে তাঁরা অনুব্রতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন। সিবিআই আধিকারিকদের হাতে কিছু নথিও দেখা গিয়েছে।জানা গিয়েছে, সিবিআই আধিকারিকরা অনুব্রতকে জেরা করার জন্য, সম্পত্তির উৎস-সহ নানা বিষয় নিয়ে প্রশ্ন তৈরি করে এনেছেন ওই নথিতে। সিবিআই সূত্রে জানা গিয়েছে, গরু পাচার-কাণ্ডের তদন্তে নেমে অনুব্রতের মেয়ে এবং তাঁর ঘনিষ্ঠদের নামে বহু সম্পত্তির হদিস পাওয়া গিয়েছে। সেই সম্পত্তির উৎস জানতে তৎপর তদন্তকারী সংস্থা।
এর আগে গত ৬ সেপ্টেম্বর অনুব্রত এবং তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যায়, ওই দিন অনুব্রতকে ২০টি প্রশ্ন করা হয়। পাশাপাশি, সায়গলকেও প্রায় ১৪টি প্রশ্ন করেন গোয়েন্দারা। সিবিআই সূত্রে জানা গিয়েছে, অনুব্রত এবং সায়গলের যে সব সম্পত্তির খোঁজ মিলেছে, তা নিয়েই করা হয় ওই প্রশ্নগুলি। এর আগে কয়লা-কাণ্ডে ধৃত আট ইসিএল কর্তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য আসানসোল সংশোধনাগারে যায় সিবিআইয়ের তিন সদস্যের একটি দল। সিবিআই আধিকারিক উমেশ কুমার ওই দলের নেতৃত্বে ছিলেন।সিবিআই আধিকারিকরা রীতিমতো নথি দেখিয়ে অনুব্রতর কাছে এই বিপুল সম্পত্তির উৎস জানতে চাইছেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago