বরাহনগরে কয়েক কোটি টাকার মাদক, লক্ষাধিক নগদ টাকা উদ্ধার !

খবর লাইভ :  কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের গোয়েন্দাদের ফের সাফল্য । উত্তর 24 পরগনার বরাহনগর থেকে গাড়ি থামিয়ে কয়েক কোটি টাকার মাদক, লক্ষাধিক নগদ টাকা উদ্ধার করলেন গোয়েন্দারা (Drugs and money recovered from Baranagar by Kolkata police) । সঙ্গে গ্রেফতার করা হল এক ব্যক্তিকে ।

আরও পড়ুনঃ সোমবার দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য, লন্ডন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

অন্যদিকে হেরোইন (Heroin)-সহ হাতেনাতে ধরা পড়ল এক পঞ্চায়েত সদস্য। ঘটনার পরই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। ঘটনাটি দক্ষিণ ২৪ পরগণার (South 24 Parganas) জীবনতলার। জানা গিয়েছে, ধৃতের নাম শওকত লস্কর। জীবনতলা থানার মনসাপুকুর এলাকা থেকে গ্রেফতার (arrest) করা হয় তাঁকে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় ২১ গ্রাম হেরোইন। ধৃত তৃণমূল নেতাকে বুধবার আলিপুর আদালতে তোলা হয়।

পুলিস সূত্রে খবর, দীর্ঘদিন ধরে পুলিশের (police) কাছে খবর ছিল নারায়ণ গ্রাম পঞ্চায়েতের সদস্য শওকত লস্কর এলাকায় হেরোইন ব্যবসা করছে। কিন্তু পুলিশ হাতেনাতে ধরতে পারছিল না। এরপর মঙ্গলবার গোপন সূত্রে খবর পেয়ে মনসা পুকুর এলাকা থেকে হেরোইন সহ হাতেনাতে ধরে ফেলে ধৃতকে।

যদিও এই বিষয়ে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সালাউদ্দিন সরদার, শওকতকে তাঁদের দলের পঞ্চায়েত সদস্য স্বীকার করে নিয়ে বলেন, “দীর্ঘদিন ধরে এই ড্রাগ ব্যবসার সঙ্গে যুক্ত এই পরিবার। আমরা সমস্ত জায়গায় জানিয়ে রেখেছি। আমরা অভিযুক্তদের শাস্তি চাই।”

যদিও এই বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের দিদি তথা ক্যানিং ২ নং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রহিমা লস্কর জানান, “রাজনৈতিক চক্রান্তের শিকার আমরা। আমাদের পরিবারের নামে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago