খবর লাইভ : কয়লাপাচার কাণ্ডে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে (Coal Scam Case) আগামিকাল ভবানী ভবনে তলব করল সিআইডি ৷শুক্রবার সকাল ১১টায় ভবানীভবনে তাঁকে হাজিরার নির্দেশ দিয়েছে রাজ্য গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুনঃ সোমবার দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য, লন্ডন যাবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু
এর আগে কয়লা পাচার মামলায় আসানসোল এলাকা থেকে বেশ কয়েকজন ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এমনকি ২০১৯-২০২১ পর্যন্ত খনি এলাকার দায়িত্বে থাকা কিছু কর্মী আধিকারিককে জেরা করা হয়। সিআইডি সূত্রে খবর, এইসব আধিকারিক ও কর্মীদের জিজ্ঞাসাবাদ করেই উঠে এসেছে কিছু চাঞ্চল্যকর তথ্য। এমনকি উঠে এসেছে আসানসোলের প্রাক্তন মেয়রের নামও। সেই ভিত্তিতেই তাঁকে ডেকে পাঠিয়েছে সিআইডি।
বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি ছাড়াও আসানসোল জেলা বিভাগীয় ইনচার্জ বিদ্যাসাগর চক্রবর্তী, আসানসোলের বিজেপি নেতা সুব্রত মিশ্র, বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সভাপতি বিবেকানন্দ পাত্রকেও সিআইডির তরফে নোটিশ পাঠানো হয়েছে।
আগামিকাল ভবানী ভবনের তলবে জিতেন্দ্র হাজিরা দেবেন কিনা প্রশ্নের উত্তরে বিজেপি নেতা জানান, ‘‘আমার কাছে এ রকম কোনও নোটিশ আসেনি। কেউ ফোন, ইমেল বা হোয়াটসঅ্যাপেও জানায়নি।’’




